
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সারা বাংলাদের সকল থানার ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তোর উপলক্ষ্যে আনন্দ উদযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব
আব্দুল হান্নান খান, সদস্য এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক রেজাউল করিম তালুকদার, সাবেক উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াজ, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, ধানগড়া ইউনিয়ন আ:লীগের সভাপতি গাজী আব্দুল হামিদ সরকার,
সাধারণ সম্পাদক মীর ওবায়দুল ইসলাম, ধামাইনগর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল, সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সভাপতি আবু হেনা মোহাম্মাদ মোস্তফা কামাল রিপন, সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকন,ব্রহ্মগাছা ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোওয়ার লিটন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ:লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের সকলপর্যায়ের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে সকল অতিথিবৃন্দ কেক কেটে আনন্দউদযাপন অনুষ্ঠানের সমাপ্ত করেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এস.আই তসলিম উদ্দিন।