প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১২:৪৫ পি.এম
বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু’র সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো: ইকবাল হোসেন রাজু -এর গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠান বিকাল ৪টায় এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মো: আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ডের কাউন্সিলরদের এই গণসংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত কাউন্সিলর মো: ইকবাল হোসেন রাজু , বিশেষ অতিথি হিসেবে ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর মোছা: মুক্তি বেগম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাইদুল ইসলাম গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.