
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইকিং করে হামলার করার অভিযোগ ওঠেছে। আজ বোরবার সকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের কলাকোপা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় ছয়সূতি ইউনিয়নের কলকোপা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সাইকুল ইসলাম মসজিদে যাবার সময় পেছন থেকে আসা মাধবদী গ্রামের আব্দুল্লাহ নামে এক ব্যটারী চালিত অটোরিকশা চালক তাকে ধাক্কা দেয়।
এতে সাইকুল ইসলাম আহত হন। এই ঘটনায় অটোরিকশা চালক আব্দুল্লাহকে আটক করে একই মহল্লার যুবকরা চর-থাপ্পর দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালক আব্দুল্লাহর গ্রাম মাধবদীর লোকজন ক্ষুব্ধ হন। পরে সকাল নয়টার দিকে মাইকিং করে মাধবদী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কলাকোপা গ্রামে হামলা চালায়। এসময় তারা একটি পাকা ভবণসহ চারটি বশত ঘরে ব্যপক ভাঙচুর করে। এ হামলায় অন্তত ১২জন আহত হন।
কলাকপো গ্রামের মহসিন জানান, সামান্য বিষয়কে ইস্যু করে মাইকিং করে মাধবদী গ্রামের ইকবাল ও মালাচাঁনের নেতৃত্বে কয়েক’শ লোক হামলা করে ঘর-বাড়িতে ব্যপক ভাঙচুর ও লুটপাট করেছে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ছয়সূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মিজবাউল হক বলেন, তার বড় ভাই মীর সাইকুল ইসলাম।
তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় মানুষ। গতকাল সন্ধ্যায় অটোরিকশা চালক তাকে ধাক্কা দেয়। ফলে তার হাতে ছুট লাগে। কিন্তু চালক রিকসাটি না থামিয়ে দ্রুত চলে যাবার কারণে আমাদের মহল্লার কয়েকজন যুবক তাকে শাষনের দৃষ্টি আটকায়। পরে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগও করা হয়। কিন্তু তারা কারো কথা না শুনে আজ সকালে মাইকিং করে হামলা করে।
অভিযোগ অস্বীকার করে মাধবদী গ্রামের ইকবাল পক্ষের সমর্থকরা বলেন, গতকাল সন্ধ্যায় তারা তুচ্ছ বিষয়কে পুঁজি করে অটোরিকশা চালক আব্দুল্লাহকে বেধরক মারপিট করেছে। ফলে আজ সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ