হোম » প্রধান সংবাদ » বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় জামালপুর জেলা পুলিশের আনন্দ উদযাপন 

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় জামালপুর জেলা পুলিশের আনন্দ উদযাপন 

রবিউল হাসান লায়ন,জামালপুর: বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জামালপুর জেলা পুলিশের আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৭মার্চ)  বিকেলে জামালপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশ প্রশাসন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করে।
জামালপুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কবি-সাংবাদিক সাযযাদ আনসারীর সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত ডিআইজি ড. মোহাম্মদ আক্কাছ উদ্দিন ভূইয়া।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ সালাউদ্দীন খান, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, নবনির্বাচিত পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
সুজাত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, এন এস আই এর উপপরিচালক নরুল আমিন খান প্রমুখ।  অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. ইউসুফ আলী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে সারাদেশে একযুগে ৭ মার্চের ভাষণ ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদযাপনের শুভ উদ্বোধন করেন।  এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সিমা রাণী সরকার, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!