হোম » প্রধান সংবাদ » যথাযোগ্য মর্যাদায় হাতীবান্ধা হাইওয়ে থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 

যথাযোগ্য মর্যাদায় হাতীবান্ধা হাইওয়ে থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ  জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ প্রাপ্তি উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানায় ৭ই মার্চে আনন্দ উদযাপন ও কেক কাটা হয়। রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বড়খাতাস্থ হাইওয়ে থানা এ কর্মসূচি পালন করা হয়। হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা ওছিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও ব্যবসায়ী সাফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমদ রাজন, হাইওয়ে থানার সার্জন একেএম নওশেদ ফরহাদ সহ হাইওয়ে থানার সকল স্টাফ। এসময় এলাকার গণ্যমান্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!