প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১২:৫১ এ.এম
খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ মার্চ) ভোররাতে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়। তিনি রূপসার ইলাইপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.