
মোঃ হাসান আলী বালিয়াডঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গী উপজেলার ধনতলা কাঁচনাপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে ব্যক্তিগত উদ্যোগে এ ঢেউটিন বিতরণ করেন ধনতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সমাজসেবক দুলাল রব্বানী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল রব্বানীর ব্যক্তিগত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত, ইউপি সদস্য অমুল্য চন্দ্র, রাজকুমার মাষ্টার, বৃন্দা সিংহ, বন্দি চন্দ্র, হুমায়ুন মাষ্টার, জিতেন্দ্র নাথ, কিরণ ও বুলবুলসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই গ্রমের ৬টি পরিবারেরর ১০টি ঘর, শস্যসহ অন্যান্য আসবাবপত্র আগুনে পুরে ছাই হয়ে যায়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী