
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের কৃতি সন্তান শাহিন আল মামুনকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।৫ই মার্চ ভালুকার সিডস্টোর,ওয়াহেদ টাওয়ারে সামনে নেতাকর্মীদের সংবর্ধনার পর কয়েক শতাদিক নেতাকর্মীদের মটরশোভা যাত্রা বহরে করে ডাকাতিয়ার আংঙ্গারগাড়া বাজারে পৌছালে সংক্ষিপ্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
আশরাফ উদ্দিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা উত্তর মহানগর শাখার দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সামাদ্দার বাপ্পি এবং ৮নং ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল হক মনি,যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল। এসময় শাহিন আল মামুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।অন্যদের মধ্যে প্রধান শিক্ষক আতিকুজ্জামান লস্কর বিএসসি, প্রভাষক আতাউর রহমান কামাল, আনিসুর রহমান (বিএ),যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, আসাদুজ্জামান খান দুদু,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,সাবেক ছাত্রলীগের সভাপতি হুমায়ন আহমেদ হিমু,যুবলীগ নেতা রবিউল হাসান লিটন,শাহ আলম সরকার,মীম আহমেদ,হাশেম আহমেদ, বাহাদুর ইসলাম স্বপ্ন অনিক হাসান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২