প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ৫:১৪ পি.এম
খুলনায় পিকআপের চাপায় যুবক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী আহসান হাবিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পিসিএফ ফিড কোম্পানির সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব সাতক্ষীরা জেলার দেবহাটা গোপাখালী গ্রামের আবুল কাসেমের ছেলে এবং শিপিং কর্মকর্তা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আহসান হাবিব মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে সড়কের উপর পড়ে যায়। একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.