
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিদি: টাঙ্গাইলের নাগরপুরে মো. ছবেদ আলী (৪২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুদ নগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার। এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস
করতেন। স্ত্রীর পরকিয়া প্ধেসঢ়;্রমের কারনে সাংসারিক জীবনে স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় সে (ছবেদ) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৭ টার দিকে পরশ আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিকে এলাকাবাসীর ধারনা কে বা কাহারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি পুকুরে
ফেলে গেছে । স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম জানান, মৃত ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। আমার জানা মতে তার কোন শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন ছিল দীর্ঘ দিনের। এটি নিছক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জনের ঝড় বইছে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান