হোম » প্রধান সংবাদ » স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে ৭৬০ গুণ

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে ৭৬০ গুণ

আওয়াজ অনলাইনঃ স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে ৭৬০ গুণ। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। ২০২০-২১ অর্থবছরের যা উন্নীত হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায়। আর আগামী জুনে প্রায় ৬ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার।

১৯৭২। একটি যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ। ভঙ্গুর অর্থনীতি। চারদিকে হানাদারদের থাবার চিহৃ। কৃষি, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য প্রায় সব-ই অচল। তবে দেশ পুনর্গঠনে রয়েছে জোরালো তাগিদ।

এমন পরিস্থিতিতে ১৯৭২ সালের ৩০ জুন ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট দেন বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শুরু হয় দেশ পনর্গঠনের কাজ।

নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কখনোই নিম্নমুখী হয়নি। ১৯৭৩-৭৪-এ ৯৯৫ কোটি, আর ১৯৭৫-৭৬ অর্থবছরে দেয়া হয় প্রায় ১,৫৫০ কোটি টাকার জাতীয় বাজেট।

কিন্তু ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বাজেটের বৈশিষ্ট্য ও লক্ষ্যে পরিবর্তন আসে। দিকভ্রান্ত হয় জাতি।

তবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসর পর লাফিয়ে বাড়তে থাকে বাজেটের আকার। ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো বাজেট ১ লাখ কোটি টাকা ছাড়ায়।

আর বর্তমান সরকারের টানা তিন মেয়াদে দেশের অর্থনীতি ও অবকাঠামো খাতের বৈপ্লবিক পরিবর্তন আসে। ব্যাপক ব্যয় চাহিদা পূরণে ২০১৩-১৪ অর্থবছরে বাজেট অতিক্রম করে ২ লাখ টাকার মাইলফলক।

এদিকে, ২০১৬-১৭ অর্থবছরের এসে জাতীয় বাজেটের আকার দাঁড়ায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এরই ধারাবাহিকতায় পরের বছর ৪ লাখ ২৬৬ কোটি টাকা, এবং ২০১৯-২০ অর্থবছরের বাজেট রূপ নেয় ৫ লাখ কোটি টাকায়। আর চলতি অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে কাজ করছে সরকার।

আগামী জুনে আরেকটি নতুন বাজেট আসছে। প্রাথমিক তথ্যানুযায়ী, যার আকার হতে পারে ৫ লাখ ৯৬ হাজার কোটি টাকা।

সুত্র- একুশে টেলিভিশন

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!