
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ প্রদানের আশ্বাস ইউএনও’র। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচায় জয়নাল মাস্টারকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি শস্য বিতরণ অনুষ্ঠানে তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
আকচা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন সমাজসেবা কর্মী নওসামা বেগম, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা সোমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মানবেতর জীবন যাপন করা গৃহহীন জয়নাল আবেদীন মাস্টারকে ভয়স্ক ভাতার কার্ড তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ প্রদান করা হবে বলে জানান ইউএনও।
উল্লেখ্য যে, সদর উপজেলার আকচা ইউনিয়নের গৃহহীন জয়নাল আবেদীন মাষ্টারের মানবেতর জীবন যাপন নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে নজরে আসে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২