
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া দৌলতপুর খেলার মাঠে আজ ০৩ মার্চ বুধবার বিকেল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এফ বি সি আই এর পরিচালক জনাব আলহাজ্ব আবু নাসের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জনাব জামিলুর রহমান মিরন এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদ, নারান্দিয়া টি. আর. কে. এন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক জনাব মাসুদ ভূঁইয়া। খেলায় অংশগ্রহণ করেন নগরবাড়ী ক্রিকেট একাদশ বনাম নিকরাইল ক্রিকেট একাদশ, পরিশেষে টান টান উত্তেজনার মধ্য দিয়ে নগরবাড়ি ক্রিকেট একাদশ বিজয়ী হয় এবং শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে সকল কার্যক্রম সমাপ্ত হয়।