
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ বুধবার (৩ মার্চ) দুপুরে উল্লাপাড়ার কয়ড়া সড়াতলা গ্রামের মাঠে বিদ্যুৎপৃষ্টে আলম হোসেন (৩৮) নামের এক ভ্যান চালক মারা গেছেন। ঘটনার সময় তিনি তার বিদ্যুৎচালিত শ্যালো মেশিন থেকে তিনি তার ঘাসের জমিতে সেচ দিচ্ছিলেন। শ্যালো মেশিনের সংযোগ লাইন ছিদ্র থাকায় আলম অসর্তকতাবশতঃ তাতে স্পর্শ লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উল্লাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আলম এই গ্রামর আনছার আলীর ছেলে। সংশ্লিষ্ট কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, আলম তার শ্যালো মেশিন চালিয়ে তার ঘাষের খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান। ওই মেশিনের সংযোগ তার ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান