
খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলায় বালু বহনকারী ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন তার স্বামী আশরাফুল মল্লিক। বুধবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার দামোদর এলাকায় ‘এ গফুর’ ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী বেগম ফুলতলার দামোদর নতুনহাট এলাকার আশরাফুল মল্লিকের স্ত্রী।
জানা গেছে, স্বামী-স্ত্রী দু’জনে সাথী বেগমের অসুস্থ বোনকে দেখার জন্য এ গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাথী বেগম চাপা দিলে ঘটনাস্থলেই সাথী বেগম নিহত হন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক