প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৩:২৬ অপরাহ্ণ
তিস্তা টোল প্লাজায় ভারতীয় রুপিসহ আটক- ১

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা দিয়ে রাস্তা পার হওয়ার সময় আদম আলী (৪০) নামের এক ব্যক্তিকে আট লাখ ৭০ হাজার ভারতীয় রুপিসহ আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শাহ আলম। এর আগে গতকাল মঙ্গলবার (২ মার্চ) রাতে সেতুর টোল প্লাজা দিয়ে পার হওয়ার সময় তাকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ। আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টোল প্লাজা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে আট লাখ ৭০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতে আদম আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.