
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের বাজার তদারকি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ০৩ মার্চ(বুধবার)সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় বাজার তদারকি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান