হোম » প্রধান সংবাদ » ঈদগাঁওতে মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগ কলম বিরতি 

ঈদগাঁওতে মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগ কলম বিরতি 

সদর প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কর্মসুচির আলোকে ঈদগাঁও থানা শাখা কর্তৃক আয়োজিত কলম বিরতি ও প্রতিবাদ সম্পন্ন হয়েছে।  ২রা মার্চ সকাল ৯টায় ঈদগাঁও বাসস্টেশনে এ কর্মসুচী পালিত হয়। থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি ও সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক মো: রেজাউল করিম, প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা, মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি এম, শফিউল আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, ইভিশন টিভির প্রকাশক তৈয়র জালাল, চ্যালেন কক্স সম্পাদক মনছুর আলম, সংগঠনের সদস্য মোজাম্মেল হক, সায়মন সরওয়ার কায়েম, কাউছার উদ্দিন শরীফ, আলা উদ্দিন, ঈদগাঁও টিভির নিবার্হী সম্পাদক আজিজুর রহমান রাজু, মানবাধিকারকর্মী রাশেদুল আমির চৌধুরীসহ অনেকে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার সহ- সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা, সহ জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ওসমান গনি, ঈদগাঁও টিভির বার্তা সম্পাদক নুরুল আজিম মিন্টু, সংবাদকর্মী গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানা।  বক্তারা দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা ও মামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপনসহ  বিএমএসএফের ডাকে সকলকে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান।  উল্লেখ্য যে, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারাদেশ ব্যাপী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসুচী চলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!