
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার (২ মার্চ) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। পঞ্চক্রোশী ইউনিয়নের ৯৫ নম্বর বিট কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সোসাল মিডিয়ায় গুজব, অপপ্রচার, সাইবার বুলিং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বক্তব্য রাখেন বক্তাগণ।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আমাদের সময় পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ। বিট পুলিশিং সমাবেশে এলাকার নিপীড়িত জনসাধারণ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান