হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা জাতীয় ভোটার দিবস পালিত 

দাগনভূঞা জাতীয় ভোটার দিবস পালিত 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় জাতীয় ভোটার দিবস পালিত  ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্য ধারণ করে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবের  জাতীয় ভোটার দিবস পালন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল
ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী, মেয়র ওমর ফারুক খান, থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যনবৃন্দ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করে অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!