প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে হেপাটাইটিস “বি” ভ্যাক্সিন ক্যাম্পেইন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ মূলমন্ত্রকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জ-এ ৪র্থ ধাপে হেপাটাইটিস "বি" ভ্যাক্সিন (বুস্টার ডোজ) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
জেলা পুলিশের পক্ষ থেকে সকল পুলিশ সদস্যদের-কে বিনামূল্যে ৪র্থ ধাপে হেপাটাইটিস "বি" ভ্যাক্সিন (বুস্টার ডোজ) প্রদান করা হয়। উল্লেখ্য যে, ইতোপূর্বে সিরাজগঞ্জ জেলার সকল পুলিশ সদস্যদের ৩ ডোজ হেপাটাইটিস "বি" ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনে কারিগরী সহযোগিতায় ছিলেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ভ্যাকসিন গ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.