হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ পন্ড

লালমনিরহাটে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ পন্ড

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।আজ সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিলিত হয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভের পাশাপাশি একটি মিছিল বের করলে মিছিল নিয়ে  আর এগুতে দেয়নি পুলিশ।

পরে ফিরে এসে কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ প্রদর্শণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। কারাবন্দি লেখক মোস্তাক আহমেদকে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল লালমনিরহাট জেলা ছাত্রদল।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি মিঠুন সরকার মিঠুসহ দলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!