প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ
জামালপুরে পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মাসুদ করিম বেসরকারি ভাবে বিজয়ী

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পানির বোতল প্রতীকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মাসুদ করিম মাসুদ। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উটপাখি মার্কা প্রতীকে এসএম মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ১৬৪০ ভোট। ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই ইভিএম পদ্ধতিতে জামালপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় নারী ও পুরুষ ভোটারের উপস্থিতিও ছিলো ব্যাপক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.