
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলংগা থানার রুয়াপাড়া গ্রামের পাশে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মাটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ৩ জন আহত হন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এরা সবাই ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী। সংঘর্ষে মাটিবাহী ট্রাকটি উল্টে রাস্তার পাশে খালের মধ্যে পড়ে যায়।
হাটিকমুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান