
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির জনক বঙ্গুবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচক। সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এসেছি। স্বাধীনতার ৫০ তম বর্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বার্থকতা। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। গতকাল রবিবার দুপুরে আত্রাই উপজেলা চত্ত¡রে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজান উদ্দিন জলিল জন, রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল