প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ছানুকে বিজয়ী করার লক্ষ্যে বেলটিয়া কেন্দ্র কমিটির উঠান বৈঠক

রবিউল হাসান লায়ন, জামালপুরঃ ২৮ জানুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব ছনোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ।
কেন্দ্র কমিটির আহবায়ক আলহাজ্ব জহুরুল হক দুঃখু মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার মাঝি পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ন চন্দ পাল রানা, রেজাউল করিম মামুন চৌধুরী, শাহরিয়ার উজ্জ্বল, কেন্দ্র কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ ফিজুর, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সরু, কাউন্সিলর প্রার্থী মাসুদ করিম, ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাসলিমা বেগম, পৌর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান খলিল প্রমুখ ।
এছাড়াও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সুমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমিসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.