প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১, ৬:১২ অপরাহ্ণ
কালিহাতীতে বাংড়া পাক দরবার শরিফের ১২৩ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত।

কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামের চিশতিয়া নেজামিয়া শিরাজিয়া পাক দরবার শরিফের ১২৩ তম পবিত্র ওরশ মোবারক আজ ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। এই ওরশ মোবারক আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী চলবে। জানা গেছে, গতকাল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানের দূরদূরান্ত হতে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। এছাড়াও স্থানীয় ও আসে পাশের গ্রাম থেকে এলাকাবাসী উৎসব মুখর ভাবে আসতে চলছে। বর্তমান গদীনশিন পীর নবি বংশের ৪২তম পুরুষ হযরত সৈয়দ বদরুদ্দোজা রেজভী সাহেব আগামী ১লা মার্চ রোজ সোমবার দোয়া এবং আখেরী মোনাজাতের মাধ্যমে পবিত্র ওরশ মোবারকের সমাপ্তি ঘোষণা করবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.