
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহার্টী ইউনিয়নের তারটিয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবক তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে রাসেল (৩০)। (২৪ ফেব্রুয়ারি)বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার এস,আই আনোয়ার হোসন জানায়, দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।তিনি আরো জানান,ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানান যাবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা