
জে, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ দুপুর ১ঘটিকার সময় জেলার হরিপুর উপজেলার মানিকখাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে শাহা আলম ( ১৭) কে বেধরক মারপিট করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্হানীয় সুত্রে জানা যায় যে, আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় শাহা আলম নাগর নদী অতিক্রম করে ভারত বাংলাদেশ সীমান্তের ৩৬৭ পিলার এলাকায় নিজ জমিতে নিজ ধ্যানে বোরো ধানের চারা রোপন করতে থাকে।
অপরদিকে ভারতীয় ১৪৬ ব্যাটালিয়ন ভুক্ত কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ দুপুর আনুমানিক ১টার সময় বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে শাহা আলমকে ঘিরে ধরে ফেলে। পরবর্তীতে টেনে হিঁচড়ে ভারত অভ্যন্তরে তারকাঁটার কাছে নিয়ে যায় এবং বেধড়ক মারপিট করতে থাকলে শাহা আলম জ্ঞান হারিয়ে ফেলে। মৃত প্রায় অবস্হা পরিলক্ষিত হলে বিএসএফ সদস্যরা তাকে সীমান্তে ফেলে ভারত অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্হায় নিজ বাড়িতে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কোমান্ডার হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল