
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। বুধবার (২৪ ফেব্র“য়ারি) সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র নাঈম (১৪)। স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন ছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করছিল। তারা ইটভাঙার মেশিনযোগে কর্মস্থলে যাচ্ছিল। যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছলে ইটভাঙা মেশিনের গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ৭ জন শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় মেহেদী এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাঈমের মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল