প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২১, ৬:১৯ অপরাহ্ণ
শরণখোলা প্রেসক্লাবে মনোনায়ন প্রত্যাশী হাসান জমাদ্দারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনায়ন প্রত্যাশা করছেন যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান জমাদ্দার। নৌকা প্রত্যাশী হাসান জমাদ্দার বলেন,তিনি ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন নৌকার মনোনয়ন দিয়েছিলেন এতে তিনি সম্পূ্র্ন ব্যর্থ হয়। সাধারণ জনগন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
গত মঙ্গলবার তার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ওই অঙ্গীকার করেন। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোন্তাকাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এনামুল কবির,সাংবাদিক মোহাম্মদ আলী,বাবুল দাস,নজরুল ইসলাম আকন প্রমুখ। এসময় তার সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাসান জমাদ্দার বলেন, আমি দলীয় প্রতীক নৌকা পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.