
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এঘটনায় ১৫ জন বাসযাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানা হয়েছে। নিহতরা হলো,
বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭০), একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল (৪৬) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান (৫৫) সহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের দুইজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,
মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া থকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার