
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কর্তৃক পরিবেশ দূষণকারী অবৈধ ভাবে পলিথিন মজুদ রাখায় ২জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন মধুপুর উপজেলার নাগমারাকা গ্রামের হিরালাল দেবনাথ এর ছেলে শ্যামল (৪৫)এবং আন্দিনাপাড়া গ্রামের কান্দু চন্দ্র শীল এর ছেলে মানিক চন্দ্র শীল(৪৫)
(২২ ফেব্রুয়ারী) সোমবার বিকালে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের কাছ থেকে মোট ৮০,০০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী মধুপুর থানা এলাকায় পরিবেশ দূষণকারী অবৈধভাবে পলিথিন মজুদ রাখায় তাদের এ জরিমানার আদেশ দেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান