প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত আফাজ উদ্দিন নলডাঙ্গা উপজেলার আচঁড়াখালী গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। র্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নাটোর সদর থানার বনবেলঘড়িয়া বাজারের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকা থেকে আফাজ উদ্দিন কে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী আফাজ জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.