
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীর বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম কবিরাজ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ১৩ ফেব্রুয়ারী আমেরিকায় মন্তিপিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে মারা যান। মরহুমের গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে। তার ‘বাংলাদেশ গেজেট নং-১৩৭২ এবং মুক্তিবার্তা লাল বই নং-০৩০৫০৪০৩৭২।’ তার বাবার নাম মরহুম গোলাপ কবিরাজ ও মাতার নামা মরহুম কায়জাদ। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ