
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া শহরের ফুলতলায় প্রতিপক্ষের হামলায় ফুরকান (৩৬) নামে এক যুবক নিহত। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফুরকানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাত করা হয়েছে। ফুরকান ফুলতলা প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকার বাসিন্দা।
তার বাবার নাম মৃত আব্দুস সাত্তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বাজার এলাকায় একদল দুর্বৃত্তরা ফুরকানের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে চারটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সে আজ মঙ্গলবার ভোরে মারা গেছে।
ঘটনা নিশ্চিত করে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রতিপক্ষের সঙ্গে ফুরকানের বালু ব্যবসা নিয়ে গণ্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এই হামলা হতে পারে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এখনও বিস্তারিত বলতে পারছি না। ঘটনাস্থলে এসেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি