প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট গেট এলাকায় ট্রাক-বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন এ দু্র্ঘটনায়। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে যাত্রীবাহী চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সাথে পাথরবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, ‘চট্টগ্রামমুখী মারছা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। চুনতি ফরেস্ট গেট এলাকায় বাসটির ডান পাশে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি। ফলে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.