
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুনে পুরে ভশ্মিভুত হয়েছে ২ টি ঘর। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘুমিয়ে থাকা মা ও দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দঃ গড্ডিমারী এলাকায় এ অগ্নকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী হাজেরা বেগম (৪৫) ছেলে আল আমিন (১৫) ও হিমেল (০৯)।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন সরকার বলেন, রবিবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পরেন মা ও ছেলে। এ সময় চুলোর আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে ২টি ঘর পুরে যায়। স্থানীয়দের খবরে রাত পৌনে ১ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রন করে। এবং মা ও ২ ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল