
মোস্তাফিজুর,নটোর জেলা প্রতিনিধি: নাটোরে বাস চাপায় বিঞ্চুপদ পাল নামে পুলিশের এক উপ পরিদর্শক নিহত হয়েছে।নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান,সকালে এএসআই বিঞ্চুপদ শহরের হরিশপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইন্স থেকে বের হয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন।
এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।পুলিশ সদস্য সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বিঞ্চুপদ নাটোর কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে জানান তিনি ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ