
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে এক জেলের বরশিতে ৩২ কেজি ওজনের বাঘা পাঙ্গাস ধরা পরেছে। মাছটি ইউনুচ নামের এক মাছ ব্যাবসায়ী পদ্মা সুইচ ঘাট বাজার থেকে পাইকারি কিনে পাথরঘাটা বাজাররে এনে মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। আজ ভোর ৪টার দিকে পদ্মা গ্রামের কবির নামের এক জেলের বরশিতে এ মাছটি ধরা পড়ে।
ইউনুচ মিয়া জানান, “গ্রামের প্রবাদ আছে পুটি মাছের বরশিতে ভোল মাছ’ এখন দেখছি সত্যিকারে পুটি মাছের বরশিতে ৩২ কেজি ওজনের বাঘা পাঙ্গাস ধরা পরছে। তিনি বলেন, কবির মিয়া বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন, এখন নদীতে ঢালা গোন চলছে। এ জন্য রাত ৪টার দিকে নৌকা ট্রলার যোগে ছোট ছোট টেংরা মাছ ধরার জন্য পুটি মাছের কোয়াটার ইঞ্চি সাইজের ১৬ নাম্বর বরশি নদীতে ফেলে সে বাড়িতে চলে আসে।
পরে ভোর ৬টার দিকে বরশি ওঠাতে গিয়ে তার বরশিতে এই মাছটি ধরা পড়ে। সাথে আরও অনেক গুলে ৫/৭ কেজি ওজনের পাঙ্গাস ধরা পরেছে। তিনি আজ ৭০ হাজার টাকার মাছ বিক্রি করলেও বাঘা পাঙ্গাসটির দাম ধরা হয়েছে ২৯ হাজার টাকা। মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীর করেছে বাজারে। ক্রেতা ইমাম হসেন নাহিদ জানান, নদীর পাঙ্গাস মাছ এমনিতেই সুস্বাধু, তার ওপরে বড় মাছ। সহজে এতবড় মাছ পাওয়া যায় না । তাই শখ করেই ২ কেজি মাছ কিনেছি। বাড়িতে নিয়ে ছেলে/মেয়ে এবং বাবা মাকে নিয়ে এক বেলা খাব। ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান