
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হেলাল উদ্দীন নামের এক শ্রমিকের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি স্থানীয় একটি ময়দা কারখানায় কাজ করেন। রবিবার দুপুর ২ টার সময় সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হেলাল উদ্দীন বলেন, আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তারা এসে আগুন পুরোপুরি নিভিয়ে দেয়। অগ্নিকান্ডে আমার একটি রান্নাঘর একটি গোয়াল ঘর, একটি খরি ঘর পুড়ে যায়। এছাড়াও আগুন ছড়িয়ে পড়লে আমার প্রতিবেশী সুলতানের একটি টেলিভিশন আগুনে পুড়ে যায়। এ ঘটনায় কোন মানুষ আহত হয়নি তবে আমার কয়েকটি গবাদি পশু আগুনের আঁচে ঝলসে গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে আসে এবং আগুন নেভাতে সক্ষম হয়। রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত