
চাটখিল থেকে মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আ,লীগের দু’গ্রুপের সংঘর্ষের পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সমাবেশ করেছে চাটখিল উপজেলার সাংবাদিকরা। চাটখিল পৌর শহরের প্রধান সড়কে সোমবার দুপুরে অনুষ্ঠিত চাটখিল উপজেলা প্রেসক্লাবের ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ হানিফ, জাহাঙ্গীর আলম, স্বপন পাটোয়ারী, নজরুল দেওয়ান, মহি উদ্দিন বাবু, সিরাজুল ইসলাম হাসান, মনির হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার বিচারের দাবী জানান। তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির সাংবাদিক জগতে একজন উদীয়মান প্রদীপ ছিল। একজন সাংবাদিক পৃথিবি থেকে চলে যাওয়া মানে সাংবাদিকের কলমকে থামানো যাবেনা। বক্তারা প্রতিবাদ কন্ঠে হত্যার বিচার দাবি করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান