
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের অদূরে এক অজ্ঞাত বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন আহসানগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় মৃত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা যায়, ওই অজ্ঞাত বৃদ্ধা সান্তাহার রেলওয়ে থানাধীন আহসানগঞ্জ স্টেশনের উত্তর পার্শ্বে একটি ছোট্ট টিনের দোকান ঘরের ভিরতে দীর্ঘ দিন যাবত বসবাস করতেন। স্থানীয়রা ওই দোকান ঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ ওই বৃদ্ধার মরদেহ সৎকারের ব্যবস্থা করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ