
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ বাবুল (৩৭) এবং ছোটবলদিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মোকারম আলী (৩৪)। শনিবার (২০শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় তাদের গ্রেফতার এবং এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬ কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ