
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ কাউসার (২৮) নামে এক মাদক পাচারকারীকে ২ কেজি গাঁজা সহ আটক করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। আজ ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ভৈরব বাজার নৌকা ঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউসার হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নোয়াবাদ গ্রামের মৃত আঃ রসিদের পুত্র বলে জানা যায়।
নৌ পুলিশ সূত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ জানতে পারে যে একজন মাদক পাচারকারী গাঁজা নিয়ে নৌকা যোগে আশুগঞ্জ থেকে ভৈরব আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব নৌ থানার উপ পরিদর্শক রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরব নৌকা ঘাটে তল্লাশী কালে কাউসার নামে এক যুবককে আটক করলে তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামী কাউসার কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ভৈরব নৌ পুলিশ ইউনিট।
এবিষয়ে ভৈরব নৌ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন মাদক পাচার কালে কাউসার নামে এক যুবককে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান