প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাটগ্রামে আলপনা উৎসবের আয়োজন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে উদযাপন করতে পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ ১৯ ফেব্রুয়ারী আলপনা উৎসবের আয়োজন করে। আলপনা উৎসবের অংশ হিসেবে আজ শহীদ মিনার প্রাঙ্গনকে রঙে রঙে ভরিয়ে তোলে রংতুলি আর্ট একাডেমির অধ্যক্ষ. বাবু কেশব চন্দ্র রায়, শিক্ষক সঞ্জয় রায় এবং সম্রাট সহ একাডেমির সকল ছাত্রছাত্রীরা।
পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের এর সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আরাফাত সুলতান কার্নিজ এর তত্ত্বাবধানে রংতুলি আর্ট একাডেমি প্রতিবছরের ন্যায় এবারেও পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলপনা উৎসবের আয়োজন করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.