হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে শীতার্তদের মধ্যে মানবতার উষ্ণতা ছড়ালেন মেহেরুন নাহার মেরী

লালমনিরহাটে শীতার্তদের মধ্যে মানবতার উষ্ণতা ছড়ালেন মেহেরুন নাহার মেরী

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী। স্টেশনে থাকা  ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে বরাবরের মতো এবারও ছুটে এসেছেন মেহেরুন নাহার মেরী।

তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ আশরাফ হোসেন বাদল-এঁর পত্নী। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্টেশনের শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মেহেরুন নাহার মেরী। কম্বল পেয়ে খুশী স্টেশনে থাকা অসহায় মানুষ।

স্টেশনে থাকা অসহায় জোবেদা বেগম (৬০) বলেন, আমরা এই ঠান্ডায় স্টেশনে খুব কষ্টে থাকি। এখন দিনে ঠান্ডা না থাকলেও রাতে ঠান্ডা থাকে। এই শীতে শেষ রাতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন আমরা স্টেশনে থাকা মানুষগুলো গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটাই। তাই কম্বল পেয়ে আমরা উপকৃত হয়েছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!