
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় আকিজ গ্রæপ ও বসুন্ধরা গ্রæপের দুইটি সিমেন্টবাহি গাড়ির মধ্যকার সংঘর্ষে দুমরে মুচড়ে গেছে গাড়ি দুইটি। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর তিনটার দিকে দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক তিনটার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় দুই দিক থেকে আসা আকিজের সিমেন্টবাহি ট্রাক ও বসুন্ধরার সিমেন্টবাহি কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুইটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের কাছে হতাহতের কোন খবর নাই। ঘটনাটি তদন্ত করে পুরো বিষয়টি জানা যাবে। দুর্ঘটনার কারণ বের করে এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।