
আল আমিন মুন্সী: নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নব-নির্মিতব্য ফ্যক্টরী ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ এবং নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে এঘটনায় কোন হতাহত নেই, আগুন ছড়িয়ে পড়া রোধ করতে ফায়ার সার্ভিসের দল কাজ করছে।
নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, সকাল ১২টা থেকেই ঘোড়াশাল সার কারখানা অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নব-নির্মিতব্য ফ্যক্টরী ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপ লাইনে পৌছলে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিতাস গ্যাস কোম্পানীর লোকজন ঘটনাস্থলে পৌছেছে, বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধের মাধ্যমে অচিরেই আগুন নেভানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের