প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২১, ৪:৫১ অপরাহ্ণ
বগুড়ার কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল ম্যারাথন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রায় সাড়ে ৮শ’ মানুষের অংশগ্রহণে ডিজিটাল ম্যারাথনটি কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগীতায় প্রথম হয়েছেন মিরাজুল ইসলাম (জামগ্রাম), দ্বিতীয় আব্দুল কুদ্দুস (প্রতাপ পুর) এবং মাহফুজ রনি (এরুইল) তৃতীয় স্থান অধিকারী হয়েছেন।
ম্যারাথন শেষে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা ও ক্রেস্ট সহ মোট ২০ জনকে মেডেল প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, সেনাবাহিনীর সার্জেন্ট প্রশান্ত কুমার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.